গাজোলের ব্লকের হরিদাস গ্রামে রাস্তার শিলান্যাস করলেন গাজোলের বিধায়িকা দিপালী বিশ্বাস। হরিদাস গ্রামের বেলতলা মোড় থেকে মতিদিঘী ৩৪ নং সড়ক পর্যন্ত। প্রায় দীর্ঘদিন ধরেই এই রাস্তার অবস্থা বেহাল ছিল, এ সম্পর্কে দাবীও করেছে এলাকাবাসিরা। অবশেষে গাজোল বিধায়ক ও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকাবাসিদের দাবিতে এই রাস্তার শিলান্যাস হয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। রাজ্য সড়ক দিবসে মুখ্যমন্ত্রীর সড়ক নির্মাণ প্রকল্পের উদ্যোগে এন আর জি এস প্রকল্পের পক্ষ থেকে ২০ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি করার হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোলের বিধায়িকা দিপালী বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের নেতা রঞ্জিত বিশ্বাস, গাজোল জয়হিন্দ বাহিনীর সভাপতি রাজকুমার সরকার, এছাড়াও বিশিষ্ট ব্যক্তি বর্গ এবং এলাকাবাসীরা। এই রাস্তা তৈরির উদ্যোগে খুশি স্থানীয় এলাকাবাসীরা।
গাজোলের বিধায়িকা দিপালী বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার জানান, হরিদাসের এই রাস্তা নিয়ে এলাকাবাসীদের বহুদিনের দাবী ছিল, যার আজ শিলান্যাস কড়া হয়েছে। এন আর জি এস প্রকল্পের পক্ষ থেকে ২০ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সড়কটি ১০ ফিট চওড়া, ৫৫০ কিলো মিটার পর্যন্ত সিমেন্ট-ক্রংকিতের রাস্তা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/smhpvPwZQ8U
মালদা